‘আমি রহস্যভেদী মেঘনাদ’সপ্তম খন্ড প্রকাশিত হলো নতুন চেহারায়, নতুন প্রকাশনা থেকে। যথারীতি এই খন্ডেও আছে রহস্যভেদী মেঘনাদের সেরা কয়েকটি অ্যাডভেঞ্চার এবং গোয়েন্দা থ্রিলার। আছে মেঘনাদ কাহিনী নিয়ে একটি শ্রুতি নাটক। এই খন্ডের সবচেয়ে বড় আকর্ষণ এই সংকলনে আছে রহস্যভেদী মেঘনাদ এবং লিটিল ডিটেকটিভ ডাম্বেলের যুগল তদন্তে একটি রুদ্ধশ্বাস গোয়েন্দা থ্রিলার উপন্যাস ‘কলকাতা এখন আর নিরাপদ নয়’এ যাবৎ সম্পূর্ণ অপ্রকাশিত। সব মিলিয়ে এবারের রহস্যভেদী মেঘনাদ আরো অভিনব আরও জমজমাট।